ঢাকা ০১:২৬ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত মাসের অপেক্ষার অবসান, ফিরলেন না মানুষটি, ফিরল শুধু নিথর দেহ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন আশুগঞ্জের রাফে মোহাম্মদ ছড়া  আখাউড়ায় সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মিশনের মতবিনিময় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ ঈদের দিনেও মানবতার দৃষ্টান্ত স্থাপন করলো বাতিঘর ব্রাহ্মণবাড়িয়ায় ফের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা জেলা পরিষদর প্রশাসক  আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ এর ঈদ শুভেচ্ছা শাহ্ মোঃ ইব্রাহিম মিয়ার পক্ষ থেকে ঈদ মোবারক লন্ডনে কবীর আহমেদ ভূঁইয়ার জন্মদিন পালন, দোয়া ও মিলাদ মাহফিলে নেতাকর্মীদের মিলনমেলা ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে চার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের ৬দফা দাবিতে বিক্ষোভ

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৬:৫৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • / ৩৩১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের ৬দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে সদর উপজেলা রিকশা ও রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে টেংকের পার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া রিকশা ও রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিক মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি মোস্তফা মিয়া, রিকশা ও রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাহেদ মিয়া, অর্থ সম্পাদক জাকির হোসেন, সংগঠনের উপদেষ্টা ইমরান হোসেন জয়ন্ত, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন। সমাবেশ শেষে পুনরায় বিক্ষোভ মিছিল নিয়ে পৌরসভার সামনে যায়। সেখানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি।

এসময় বক্তারা আরো বলেন, সম্প্রতি নতুন করে ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স রিনিউ করা হচ্ছে। অথচ আমরা দীর্ঘদিন ধরে পূর্বে দেওয়া লাইসেন্স বাতিলের দাবি জানিয়ে আসছিলাম। কারণ ব্রাহ্মণবাড়িয়ায় বিগত সময়ে পৌরসভা থেকে ব্যাটারি চালিত অটোরিকশার লাইসেন্স দেয়া হয়েছে তা প্রকৃত রিকশা চালকদের দেওয়া হয়নি। সিন্ডিকেট করে আওয়ামী লীগ দলীয় নেতাদের লাইসেন্স দিয়েছে। আমরা চাই ব্যাটারিচালিত অটোরিকশার সকল লাইসেন্স সিন্ডিকেট ভেঙে দিয়ে প্রকৃত রিকশা চালকদের লাইসেন্স প্রদান করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচির হুশিয়ারি দেন বক্তারা।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের ৬দফা দাবিতে বিক্ষোভ

আপডেট সময় : ০৬:৫৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫