ঢাকা ১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে বিশ্বব্যাংক সহায়তাপ্রাপ্ত ল্যাট্রিন প্রকল্পে অনিয়ম: পরিকল্পনা প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামের প্রধান ফটক নির্মাণকাজের শুভ উদ্বোধন পাবলিক লাইব্রেরিকে জ্ঞানচর্চার প্রাণকেন্দ্রে পরিণত করতে হবে — জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ মায়ের দল আওয়ামী লীগ, মেয়ের পথ বিএনপি।। মনোনয়ন ঘিরে কৌতূহল ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসবের সমাপনী: আবৃত্তি, সঙ্গীত ও আলোচনা সভায় সংস্কৃতিচর্চার আহ্বান টিকেট কালোবাজারি রোধে কঠোর পদক্ষেপের আশ্বাস দিলেন রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ শাহ আলম তিতাসে দেশের সর্বোচ্চ গভীর কূপ ‘তিতাস-৩১’ খনন শুরু, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পিবিআইয়ের চৌকস তদন্তে উন্মোচিত নিশাত হত্যা রহস্য: ‘ঘুরতে নেওয়ার প্রলোভন’, তারপর শ্বাসরোধে নৃশংস হত্যার চাঞ্চল্যকর স্বীকারোক্তি ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর স্কুলছাত্রীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

আল খলিল হাসপাতাল থেকে শিশু চুরি, দুই ঘন্টা পর উদ্ধার

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৮:৩৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • / ৪২৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের হারানো ব্যাগ ফিরিয়ে দিয়ে তার শিশু বাচ্চাকে চুরি করে নেয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যায় শহরের আল খলিল হাসপাতাল থেকে সাউদা হোসেন সারা নামের চার বছরের ওই শিশুটিকে চুরি করে নিয়ে যায় অজ্ঞাত এক নারী। তবে নিখোঁজের দুই ঘন্টা পর এক সিএনজি অটোরিক্সা চালক শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে পৌছে দেয়। এ ঘটনায় শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিবারের সদস্যরা জানান, জেলার বিজয়নগর উপজেলার বাড়ঘরিয়া গ্রামের সৌদি প্রবাসী ইমাম হোসেনের মেয়ে সাউদা জাহান সারা। দুপুরে সাউদার ছোট ভাইকে চিকিৎসক দেখাতে আল খলিল হাসপাতালে আসেন মা স্মৃতি চৌধুরী ও নানী সাহানা আক্তার। সেখানে স্মৃতি চৌধুরী একটি ব্যাগ হারিয়ে গেলে তা খুঁজে দেয় অজ্ঞাত এক নারী। এরপর তাদের সাথে সখ্যতা গড়ে তোলে। এক পর্যায়ে তাদের বিশ্বাস অর্জন করে শিশুটিকে দেখে রাখার কথা বলে সাউদার মা ও নানীকে চিকিৎসকের কক্ষে যেতে বলেন। পরে কক্ষ থেকে বেরিয়ে তারা আর শিশুটিক খোঁজে পাচ্ছিল না। এ সময় সিসিটিভি ফুটেজে দেখা যায়, অজ্ঞাত ওই নারী শিশুটিকে তার সাথে নিয়ে গেছে। এরপর পুলিশে খবর দিলে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। এক পর্যায়ে রাত পৌনে ৮ টার দিকে শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসে আনিস মিয়া নামে এক সিএনজি অটোরিক্সা চালক। সিএনজি অটোরিক্সা চালক জেলার আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর গ্রামের আনিস মিয়া বলেন, ওই নারী আশুগঞ্জ থেকে আমার সিএনজি অটোরিক্সা রিজার্ভ নিয়ে সদর উপজেলার সুহিলপুরে নিয়ে আসে। সেখানে তিনি নেমে যান এবং বাচ্চাটিকে আল খলিল হাসপাতালে নিয়ে যেতে বলে। পরে আমি শিশুটির সাথে কথা বলি সে ওই নারীকে চিনেন কি না। কিন্তু বাচ্চাটি ওই নারীকে চিনে না বলে জানায়। এরপর শিশুটিকে হাসপাতালে নিয়ে আসি। এসে তার পরিবারের লোকজনদের কাছে বুঝিয়ে দেই। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন জানান, খবর পেয়ে জেলার বিভিন্ন পয়েন্টে তল্লাশি চৌকি স্থাপন করে অভিযান শুরু করে পুলিশ। এরই মাঝে একজন অটোরিক্সা চালক শিশুটিকে উদ্ধার করে ওই হাসপাতালে নিয়ে আসে। অজ্ঞাত ওই নারী আশুগঞ্জ থেকে শিশুটিকে নিয়ে অটোরিক্সায় উঠে। সেখান থেকে সদর উপজেলার সুহিলপুর এলাকায় এসে সিএনজি থেকে নেমে যায় এবং শিশুটিকে আল খলিল হাসপাতালে নিয়ে যেতে বলে। তিনি আরো বলেন, শিশুটির পরনে থাকা স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেয়া হয়েছে। সেগুলো উদ্ধার এবং অজ্ঞাত ওই নারীর পরিচয় সনাক্তে চেষ্টা চলছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি

আল খলিল হাসপাতাল থেকে শিশু চুরি, দুই ঘন্টা পর উদ্ধার

আপডেট সময় : ০৮:৩৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫