ঢাকা ০১:২৫ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত মাসের অপেক্ষার অবসান, ফিরলেন না মানুষটি, ফিরল শুধু নিথর দেহ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন আশুগঞ্জের রাফে মোহাম্মদ ছড়া  আখাউড়ায় সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মিশনের মতবিনিময় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ ঈদের দিনেও মানবতার দৃষ্টান্ত স্থাপন করলো বাতিঘর ব্রাহ্মণবাড়িয়ায় ফের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা জেলা পরিষদর প্রশাসক  আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ এর ঈদ শুভেচ্ছা শাহ্ মোঃ ইব্রাহিম মিয়ার পক্ষ থেকে ঈদ মোবারক লন্ডনে কবীর আহমেদ ভূঁইয়ার জন্মদিন পালন, দোয়া ও মিলাদ মাহফিলে নেতাকর্মীদের মিলনমেলা ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে চার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ খেজুর ব্যবসায়ীকে ভোক্তা অধিকারের ৯ হাজার টাকা জরিমানা

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৩:২৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • / ৩১৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় খেজুরের প্যাকেটে জাত এবং মূল্য লেখা না থাকায় ৪ ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ (মঙ্গলবার, ১১ মার্চ) দুপুরে জেলা শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

অভিযান সূত্রে জানা গেছে, খেজুরের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে জেলা শহরের কোর্ট রোড, মসজিদ রোড ও থানা রোডের দোকানগুলোতে অভিযান চালানো হয়। এ সময় ৪টি দোকানে খেজুরের প্যাকেটে খেজুরের জাত এবং মূল্য লেখা না থাকায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, অভিযানে খেজুর ব্যবসায়ীদের নানা বিষয়ে সতর্ক করা হয়েছে। খেজুর কোথা থেকে এবং টাকায় কেনা হয়েছে- সে রশিদ সংরক্ষণ করতে হবে। এছাড়া সবসময় খেজুর ঢেকে রাখার জন্যও নির্দেশনা দেয়া হয়েছে। ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ খেজুর ব্যবসায়ীকে ভোক্তা অধিকারের ৯ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৩:২৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫