ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত মাসের অপেক্ষার অবসান, ফিরলেন না মানুষটি, ফিরল শুধু নিথর দেহ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন আশুগঞ্জের রাফে মোহাম্মদ ছড়া  আখাউড়ায় সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মিশনের মতবিনিময় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ ঈদের দিনেও মানবতার দৃষ্টান্ত স্থাপন করলো বাতিঘর ব্রাহ্মণবাড়িয়ায় ফের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা জেলা পরিষদর প্রশাসক  আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ এর ঈদ শুভেচ্ছা শাহ্ মোঃ ইব্রাহিম মিয়ার পক্ষ থেকে ঈদ মোবারক লন্ডনে কবীর আহমেদ ভূঁইয়ার জন্মদিন পালন, দোয়া ও মিলাদ মাহফিলে নেতাকর্মীদের মিলনমেলা ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে চার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

ধর্ষণের সাথে জড়িতদের শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ১২:২৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / ৩২২ বার পড়া হয়েছে

দেশের বিভিন্ন স্থানে শিশু ধর্ষণ, নারী নির্যাতন ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশ নেন।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে থেকে শিক্ষার্থীরা মশাল হাতে মিছিল বের করেন। তারা ‘ধর্ষকদের শাস্তি নিশ্চিত করো’, ‘নারীর প্রতি সহিংসতা বন্ধ করো’—এমন নানা স্লোগান দিতে থাকেন।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ছাত্র-জনতার পক্ষে বক্তব্য দেন রেহেনা বুশরা, তানিশা, মেহেরুন্নেসা মুনিয়া প্রমুখ। তারা বলেন, ধর্ষণের বিচার নিশ্চিত না করায় সারা দেশে এটি এক ধরনের ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। মাগুরায় যে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে, তার ক্ষত শুকানোর আগেই অপরাধীর ফাঁসি কার্যকর করতে হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি মুহাইমিনুল আজবীন, ইরফান প্রিতম ও তাসিন আরাফাত প্রমুখ। বক্তারা দ্রুত ও কঠোর শাস্তির দাবি জানিয়ে বলেন, যদি ধর্ষকদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা না হয়, তাহলে এই সহিংসতা কখনো বন্ধ হবে না। রাষ্ট্রকে এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ধর্ষণের সাথে জড়িতদের শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় : ১২:২৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫