ব্রাহ্মণবাড়িয়ায় শেখ মুজিবের ভাস্কর্য ভাংচুর
- আপডেট সময় : ০৩:২৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩৬২ বার পড়া হয়েছে
দেশব্যাপী বুলডোজার কর্মসূচির অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়ায় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ও কলেজ শাখা ছাত্রদলের ব্যানারে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সরকারি কলেজের প্রশাসনিক ভবণের পাশে থাকা ভাস্কর্যে ভাঙচুর চালায়।
খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী দোসরদের বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে একটি স্মারকলিপি দেওয়া হয়। এ সময় একটি বিক্ষোভ মিছিল পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ছাত্র-জনতার একটি বিক্ষোভ মিছিল কলেজ প্রাঙ্গণে প্রবেশ করে। এ সময় শেখ মুজিবুর রহমানের ম্যুরাল থেকে ব্যানার সরিয়ে এটিতে ভাঙচুর চালানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি বাইজিদুর রহমান সিয়াম জানান, ব্রাহ্মণবাড়িয়ায় মুজিববাদী কোনো স্থাপনার ঠাঁয় হবে না। যত জায়গায় এসব ম্যুরাল রয়েছে পর্যায়ক্রমে সব ভেঙে ফেলা হবে। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আছি, থাকবো।
এসময় বক্তারা ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
সংবাদটি শেয়ার করুন












