ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত মাসের অপেক্ষার অবসান, ফিরলেন না মানুষটি, ফিরল শুধু নিথর দেহ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন আশুগঞ্জের রাফে মোহাম্মদ ছড়া  আখাউড়ায় সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মিশনের মতবিনিময় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ ঈদের দিনেও মানবতার দৃষ্টান্ত স্থাপন করলো বাতিঘর ব্রাহ্মণবাড়িয়ায় ফের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা জেলা পরিষদর প্রশাসক  আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ এর ঈদ শুভেচ্ছা শাহ্ মোঃ ইব্রাহিম মিয়ার পক্ষ থেকে ঈদ মোবারক লন্ডনে কবীর আহমেদ ভূঁইয়ার জন্মদিন পালন, দোয়া ও মিলাদ মাহফিলে নেতাকর্মীদের মিলনমেলা ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে চার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
নবীনগর সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা

প্রাণ হারালেন দুই চাচাতো ভাই

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৪:৩৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৬১১ বার পড়া হয়েছে

কারো রক্তের প্রয়োজনে ফোন দিলে, ছুটে যেতো রক্ত দিতে। এমন ফোন পেয়ে একজন মুর্মুর্ষ রোগীকে রক্ত দিতেই ছুটে যাচ্ছেন মোটরসাইকেল যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সলিমগঞ্জে। রোববার (২ ফেব্রুয়ারি) সকালে পথিমধ্যে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে আলীয়াবাদ নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন স্বেচ্ছাসেবী কর্মী শিহাব উদ্দিন (২৫) ও গুরুতর আহতাবস্থায় তার আপন চাচাতো ভাই ফরিদ মিয়ার ছেলে বোরহান উদ্দিন (২৪) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে সেও মারা যায়। সে পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের রফিক মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী রাসেল জানান, মোটরসাইকেলটি দ্রুতগতিতে এসে একটি গাছের সাথে ধাক্কা লাগে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করে। গুরুত্বর আহত বোরহানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন। নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইলিয়াস আহম্মেদ জানান, শিহাব ঘটনাস্থলেই ও বোরহানকে ঢাকা নেওয়ার পথে মারা যায়। ব্লাডগ্রুপের প্রতিষ্ঠাতা আজহারুল জানান, শিহাবের মা-বাবা অসুস্থ থাকার পরও তাকে কেউ রক্তের জন্য ফোন দিলে রক্ত দিতে ছুটে যেতো। দুইজন ছিল স্বেচ্ছাসেবী কর্মী।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিহাব ঘটনাস্থলে ও বোরহানকে ঢাকা নেওয়ার পথে মারা যায়।

নিহত শিহাবের পিতা রফিক মিয়া জানান, এখন আমারে কেডা ডাক্তারের কাছে নিয়ে যাইবো। রক্ত দিতো গিয়া আমার পোলা শেষ হযে গেলো বলে তিনি বিলাপ করছেন। নিহত বোরহানের বাবা ফরিদ মিয়া জানান, আমার বংশে দুই ভালো ছেলে আমাদের রেখে চলে গেছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নবীনগর সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা

প্রাণ হারালেন দুই চাচাতো ভাই

আপডেট সময় : ০৪:৩৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫