ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত মাসের অপেক্ষার অবসান, ফিরলেন না মানুষটি, ফিরল শুধু নিথর দেহ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন আশুগঞ্জের রাফে মোহাম্মদ ছড়া  আখাউড়ায় সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মিশনের মতবিনিময় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ ঈদের দিনেও মানবতার দৃষ্টান্ত স্থাপন করলো বাতিঘর ব্রাহ্মণবাড়িয়ায় ফের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা জেলা পরিষদর প্রশাসক  আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ এর ঈদ শুভেচ্ছা শাহ্ মোঃ ইব্রাহিম মিয়ার পক্ষ থেকে ঈদ মোবারক লন্ডনে কবীর আহমেদ ভূঁইয়ার জন্মদিন পালন, দোয়া ও মিলাদ মাহফিলে নেতাকর্মীদের মিলনমেলা ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে চার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

লাল গালিচায় হেটে প্রিয় শিক্ষাঙ্গন ছেড়েছেন অধ্যাপক এমদাদুল হক

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৩:৩৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • / ৩৬০ বার পড়া হয়েছে

আশুগঞ্জ ফিরোজ মিয়া সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো: এমদাদুল হক লাল গালিচায় হেটে প্রিয় শিক্ষাঙ্গন ছেড়ে আসলেন। এসময় দু’পাশে দাড়িয়ে ফুল ছিটিয়ে দেন কলেজের শিক্ষক-কর্মচারী। বাদ্যযন্ত্রে তখন বিদায়ের সুর। রোভার স্কাউট দলের এ আয়োজন ছাড়াও দিনভর কলেজে নানা আয়োজনে গুনী এই শিক্ষককে বিদায় জানানো হয়।
এমদাদুল হক কলেজটিতে তার ৩০ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনেছেন বৃহস্পতিবার। প্রিয় শিক্ষকের অবসর জনিত ছুটির এই দিনে অশ্রুসজল ছিলেন সবাই।
এদিন সকাল ১১ টায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যােগে বিভাগীয় প্রধানকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা জানানো হয় প্রথম। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মিলনায়তনে হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাউসার পারভীন। বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান শামসুল আলম আরিফ ও মােশাররফ হোসেন,প্রভাষক সানজিদা বেগম ও ফাতেমা বেগম। সঞ্চালনা করেন চতুর্থ বর্ষের ছাত্র ফয়সাল মিয়া। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রভাষক মাহমুদুল হাসান।

এরপর বেলা সাড়ে ১২ টায় কলেজের উদ্যােগে উত্তরা ভবনে বিদায় সংবর্ধনা দেয়া হয় এমদাদুল হককে। বিভাগীয় প্রধান খন্দকার মামুনুর রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাউসার পারভীন। বিশেষ অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. সাফিউদ্দিন আহমেদ,সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মজিবুর রহমান জিন্নাহ,সাবেক উপাধ্যক্ষ আহমদ উল্লাহ খন্দকার,সাবেক বিভাগীয় প্রধান শামসুল আলম শাহিন,সাবেক শিক্ষক পরিষদ সম্পাদক শরীফুল ইসলাম মিলন। বক্তব্য রাখেন প্রভাষক আবু হানিফ,প্রভাষক রাশেদ মোশাররফ। সঞ্চালনায় ছিলেন প্রভাষক আশরাফুল আজিজ। কোরান তেলাওয়াত করেন প্রভাষক আবু নাঈম। গীতা পাঠ করেন প্রভাষক সমরেন্দ্র পাল।

এসব অনুষ্ঠানে বক্তারা বলেন এমদাদুল হক ছিলেন একজন আদর্শ শিক্ষক। কলেজের শিক্ষার সুনাম ছড়িয়ে দেয়ার অগ্রণী নায়ক। শিক্ষার্থীদের তার নীতি আদর্শ অনুসরন করে চলার আহবান জানানো হয়। প্রত্যেকটি অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা এবং উপহার প্রদান করা হয় তাকে।

এমদাদুল হক ফিরোজ মিয়া কলেজের প্রতিষ্ঠাকাল থেকে শিক্ষকতায় নিয়োজিত হন। সুনামের সাথে দীর্ঘ শিক্ষা জীবন অতিবাহিত করেন। তিনি বিভাগীয় প্রধান ছাড়াও শেষ কর্ম দিবস পর্যন্ত উপাধ্যক্ষের চলতি দায়িত্ব পালন করেন।

এছাড়াও কলেজের রসায়ন বিষয়ের প্রভাষক ননী গোপাল দাসকে এদিন বিদায় সংবর্ধনা জানানো হয়।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

লাল গালিচায় হেটে প্রিয় শিক্ষাঙ্গন ছেড়েছেন অধ্যাপক এমদাদুল হক

আপডেট সময় : ০৩:৩৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫